শিক্ষাবর্ষ ২০২২-২৩এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তিচ্ছু। আজ শুক্রবার (১০ মার্চ) সকাল দশটায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বেলা ১১ টা পর্যন্ত।
দেখা গেছে, পরীক্ষার্থীরা সকাল সাড়ে নয়টার আগেই কেন্দ্র প্রবেশ করছেন। বাইরে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সংশ্লিষ্টরা জানান, এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো হল-কলা ভবনে ৩ হাজার ৪৮৭ জন, লেকচার থিয়েটার ভবনে ৪ শত ৪৩ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪ হাজার ২৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ২ হাজার ৭০০, মোকাররম ভবনে ২ হাজার ৩৩৬ জন, গণিত ভবনে ১ হাজার২৬১, মোতাহার হোসেন ভবেনে ১ হাজার ৩৪০ জন, উদয়ন স্কুলে ১ হাজার ৭৬০ জন এবং বেগম বদরুন্নেছা কলেজে ২ হাজার ৬৪৮ জনের আসন রাখা হয়েছে।
মুহাম্মদ রকিবুল হাসান:
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার ও...
মুহাম্মদ রকিবুল হাসান: কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা সন্দেহ জাগায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনে। আর সেই সন্দেহ থেকেই উন্মোচিত হয়...
রোমান মাতুব্বর, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত...