কালিশিরী হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৮০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন

স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ

শীতার্থদের ১৮০টি পরিবার কে লেপ উপহার দিলেন চুনারুঘাটের কালিশিড়ি হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন।

(৮ জানুয়ারী) শুক্রবার বিকেলে কালিশিড়ি উত্তর বাজার চৌমুহনী মোড়ে ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট এমরান মিয়া লস্করের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম ও রিপন আমীনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।

বিশেষ অতিথি ছিলেন,প্রাক্তন চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ,প্রবীন মুরুব্বী হাছন আলী মেম্বার,সমাজ সেবক জাকির হোসেন পলাশ,শামসুল আলম ফুল মিয়া,মিজানুর রহমান বাবুল,কামরুল হাসান শামীম ও সাংবাদিক ফারুক মিয়া, আব্দুল জাহির মিয়া, আঃ হান্নান,স্বপন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৮০ টি পরিবার কে ১টি করে লেপ উপহার দেয়া হয়।