সায়েন্স ল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের রেশ না কাটতেই সেখানে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ। তবে এতে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ এখনো সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের শুরু হয়।
গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাস ভাঙচুরের জেরেই আজকের এ সংঘর্ষ।
কুমিল্লা বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এবং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক নির্মাণকে কেন্দ্র করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের...
মিজানুর রহমান স্বাধীন: চীফ ক্রাইম রিপোর্টার
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরে এ ঘটনা ঘটে। গুলিতে আহত...
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিশোরগ্যাংয়ের শোডাউনের অভিযোগে মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারসহ ১০ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ ও বুড়িচং থানা পুলিশ। এ...