ভাঙ্গায় বাস-মোটরসাইকেলে সংঘর্ষে প্রান গেল দুই মোটরসাইকেল আরোহীর।

রোমান মাতুব্বর- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা এন্টারসেকশন গোলচত্বরের ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাওসার আহমেদ রাতুল সর্দার(১৭) ও রাজু মাতুব্বর(২০)। নিহত রাতুল উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে এবং রাজু আহমেদ একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয় ।