কুমিল্লা প্রতিনিধি:ময়নামতি প্রেস ক্লাবের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মো. রবিন ইসলাম রনি।
সাংবাদিকতা ও গণমাধ্যমের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের খবর তুলে ধরার পাশাপাশি পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে আসছেন তিনি।
ময়নামতি প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিক রবিন ইসলাম রনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।






