জনকল্যাণে উন্নয়নের অঙ্গীকার, চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ৯টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ।

শাহ আলম স্বপন, হবিগঞ্জ:

জনকল্যাণ ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় সংসদ সদস্য এস এম ফয়সল মহোদয়ের পক্ষ থেকে টি.আর কাবিখা ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের আওতায় আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৯টি উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
১। হাজী হাফিজুল্লাহ ঈদগাহ মাঠ উন্নয়ন, আমুরোড — কাবিখা প্রকল্প।
২। উত্তর গেরারুক ইউনিয়ন ব্লক রাস্তা থেকে গাদি শাল পাকা রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়ন — টি.আর. প্রকল্প।
৩। করই টিলা আমু রাস্তা থেকে ইকবাল মেছাবের বাড়ির রাস্তা — ইউনিয়ন ব্লক।
৪। বগাডুবি আওয়াল মিয়ার বাড়ি থেকে দাস বাড়ির রাস্তা — কাবিটা প্রকল্প।
৫। দক্ষিণ ছয়শ্রী কৃষ্ণর বাড়ির ইউনিয়ন ব্লক রাস্তা থেকে আড়ং বিল রাস্তা — ইউনিয়ন ব্লক।
৬। দক্ষিণ গণশ্যামপুর আফজল মেম্বারের বাড়ির পাশের জামে মসজিদের উন্নয়নকাজ — জেলা পরিষদ।
৭। কালিশিরি চারপতাবাজার থেকে বাতেন মিয়ার বাড়ির রাস্তা — ইউনিয়ন ব্লক।
৮। গেরারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়শ্রী ইউনিয়ন ব্লক রাস্তা পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণ।
৯। আশ্রাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুকদেবপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়ন — কাবিখা প্রকল্প।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে আহম্মদাবাদ ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী ছালেহ্ উদ্দিন বাবরু বলেন, এলাকার সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং আমাদের প্রিয় জনপদ সমৃদ্ধির পথে এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এগিয়ে যাক আমাদের প্রিয় জনপদ।