মুহাম্মদ রকিবুল হাসান রনি:
কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কুমিল্লার একটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের কেরানীহাট রেলক্রসিং এলাকায় বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন ।
কুমিল্লার বাকশীমুল ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় দুটি বাস। শিক্ষা সফরের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকের ঘটনায়।প্রাথমিকভাবে নিহতদের মধ্যে নাদিরা আফরোজের জামাতা এবং সোহানা আফরোজ নাম জানা গেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে বলে জানা গেছে।
মাদ্রাসার বিপিএড শিক্ষক আলামিন বলেন, আমি অসুস্থতার কারণে যায়নি খবর পেয়েছি । দুজন মারা গিয়েছে । অনেকেই হাসপাতালে ভর্তি ।






