ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা প্রিয়মনি। সম্প্রতি তিনি ‘ভালোবাসার প্রজাপতি’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এরই মধ্যে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। এতে প্রিয়মনির বিপরীতে অভিনয় করছেন শিপন মিত্র।‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটির গল্প লিখেছেন রাজু আলীম আর চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।এই ছবিতে প্রিয়মনি-শিপন আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্স তারকা তানিন তানহা, ডিজে সোনিকা সহ আরও অনেকে।চলচ্চিত্রে আসার আগে থেকেই পপির ভক্ত নবাগত প্রিয়মনি। তার চলচ্চিত্রে অভিনয় শুরুটা হলো নায়িকা পপির সঙ্গেই। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি নির্মাতাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন।এ প্রসঙ্গে নবাগত প্রিয়মনি বলেন, ‘চলচ্চিত্রে কাজ শুরুর অনেক আগে থেকেই পপি আপুর সাথে কাজ করার ইচ্ছা ছিল। কারণ তিনি আমার অনেক পছন্দের অভিনেত্রী। অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে এবং এটা আমার জন্য কতটা ভালো লাগার তা আসলে ভাষায় প্রকাশের নয়। আমি নির্মাতাদের কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ দেয়ার জন্য। আমি এই ছবিটি অনেক আশাবাদী।‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি নিয়ে নবাগত প্রিয়মনি বলেন, ‘ছবিটির গল্প আমার অনেক ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ, এই ছবিতে নিজেদের প্রমাণ করার সুযোগ আছে। যে কোন ধরনের ভালো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি সবসময়ই প্রস্তুত।’
সাথেই থাকুক
- Advertisement -
সর্বশেষ সংবাদ
জনকল্যাণে উন্নয়নের অঙ্গীকার, চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ৯টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ।
শাহ আলম স্বপন, হবিগঞ্জ:
জনকল্যাণ ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায়...
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
মারুফ হোসেন: কুমিল্লা
কুমিল্লা শহরের রেসকোর্সে অবস্হিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে...
কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রাতুল হাছান: কুমিল্লা
কুমিল্লা সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের ৫...






