বিশেষ প্রতিনিধি- কুমিল্লা:
কুমিল্লা বুড়িচং ময়নামতিতে আমেরিকা প্রবাসী মোঃ সফিকুল ইসলামের বোন ও ভাগিনা’কে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে।
পূর্ব শত্রুতার জেরে আমেরিকা প্রবাসী মো: সফিকুল ইসলামের বোন ও ভাগিনাকে খাবারে বিষাক্ত মেডিসিন মিশিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে।
এই বিষাক্ত মেডিসিন মিশানো খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে আমেরিকা প্রবাসী মোহাম্মদ সফিকুল ইসলামের বোন ও ভাগিনা। গত রোববার ২ আগষ্ট রাত ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে।
উক্ত খাবার খাওয়ার পর কুমিল্লা বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মৃত আব্দুর রউফ এর কন্যা ও তার ছেলে দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে। জানা যায়- পূর্ব শত্রুতার জের ধরে রাতে কে বা কারা বাড়িতে প্রবেশ করে। তাদের খাবারের সাথে বিষাক্ত মেডিসিন মিশিয়ে রাখে পরে ওই খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে ছালমা আক্তারের দেবর সাইফুল ইসলাম ও হানির মা প্রথমে তাদেরকে প্রথমে কুমিল্লা বুড়িচং ময়নামতি ক্লিনিকে নেয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আমেরিকা প্রবাসী মোহাম্মদ সফিকুল ইসলাম জানান- আমার বোনকে আমাদের বাড়িতে দুর্বৃত্তরা খাবারের সাথে বিষাক্ত মেডিসিন মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে তাদের ময়নামতি নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তাররা তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে আমার বোন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন- কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তারা সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।







